মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে চার খুন

ডিএনএ নমুনা দিতে ঢাকায় সিআইডিতে নেওয়া হচ্ছে সিদ্ধার্থ ও মুগ্ধকে

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

শেয়ার করুন:

ডিএনএ নমুনা দিতে ঢাকায় সিআইডিতে নেওয়া হচ্ছে সিদ্ধার্থ ও মুগ্ধকে

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ডিএনএ নমুনা দিতে সিদ্ধার্থ ও মুগ্ধকে ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ প্রহরায় আসামিদের ঢাকার উদ্দেশে নিয়ে রওনা দেয়।

এ বিষয়ে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান সনাতন চক্রবর্তী বলেন, ‌ডিএনএ নমুনা সংগ্রহের জন্যই তাদের ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। নমুনা সংগ্রহ শেষে পুনরায় রংপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হবে ওই দুইজনকে।

 

ফরেনসিক সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জব্দ করা সিগারটের ফিল্টার, কামড় দেওয়া শসা ও খেজুরের বিচিতে পুরুষের লালার অস্তিত্ব ও ডিএনএ মিলেছে। এই ডিএনএ নিহত গণপতি চক্রবর্তী এবং গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হবে। কারও নমুনার সঙ্গেই মিল না পাওয়া গেলে হত্যাকাণ্ডের সময়ে ঘটনাস্থলে অন্য কারও উপস্থিতি ছিল কি না, তা নতুন করে খতিয়ে দেখা হবে। এর আগে গত ৪ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে ৩৫টির বেশি আলামত সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার সিআইডিতে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, গত ২০ আগস্ট দিবাগত ভোরে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম আয়ুশ চক্রবর্তীকে নৃশংসভাবে হত্যা করা হয়। মরদেহ উদ্ধারের পর একই এলাকার সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করা হয়।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর