রংপুরে প্রেমিকাকে ঘুরাতে নিয়ে গিয়ে বাসায় ধর্ষণচেষ্টার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক কথিত প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সেনপাড়া থেকে সালমান (২০) ও কামারপাড়া থেকে স্বপ্ন (২১) নামে দুই তরুণকে গ্রেফতার করা হয়। তারা দুজনই শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি একেএম নাজমুল কাদের।
ওসি জানান, সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ২ সেপ্টেম্বর নগরীর কামারপাড়ার স্বপ্নের বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় সালমান। এরপর তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর তা নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও ধর্ষণের চেষ্টা চালায়। তাতেও ব্যর্থ হয়ে সালমান ওই ছাত্রীর মায়ের ইন্সট্রাগ্রামের ইনবক্সে বিবস্ত্র ভিডিও পাঠিয়ে দিয়ে টাকা দাবি করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেন।
এরপর পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
প্রতিনিধি/এলএ




