বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৭

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৭

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে এক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর জানান, জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

এমপির গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমা মঞ্জিল নামে ৬ তলা ওই ভবনটির তৃতীয় তলায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসায় থাকা শিশুসহ ৭ জন দগ্ধ হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

প্রতিনিধি/এসএস


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর