বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

গৃহবধূকে হত্যা করে টাকা লুটের অভিযোগ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম

শেয়ার করুন:

গৃহবধূকে হত্যা করে টাকা লুটের অভিযোগ
গৃহবধূকে হত্যা করে টাকা লুটের অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে নিজ ঘরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরৎকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘গণঅভ্যুত্থানে নিহতদের আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন’

মারা যাওয়া গৃহবধূর নাম সুখি বেগম (৪০)। তিনি ওই এলাকার মাংস ব্যবসায়ী মনির হাওলাদারের স্ত্রী। তার দুই ছেলে ও মেয়ে রয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সুখির শ্বশুরবাড়িতে দেখা যায়, স্বজনসহ এলাকাবাসী বাড়িতে ভিড় করেছেন। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

আরও পড়ুন: চাঁদাবাজরা কখনও বিএনপির লোক হতে পারে না: শামসুজ্জামান দুদু

সুখি বেগমের স্বামী মনির হাওলাদার বলেন, সকালে আমি গোশতের দোকানে গেছি। এরপর আমার ছোট ভাইয়ের বউ আমাকে খবর দেয় যে ভাবির কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। এরপর বাড়ি এসে দেখি ঘরের দরজা-জানালা সব বন্ধ। পরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী বিছানার ওপর পড়ে আছে। এছাড়া ড্রয়ারের তালা ভেঙে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর