মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

টিপস

জীবনে প্রথমবার গাড়ি কিনছেন? এই পরামর্শগুলো মেনে চলুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

car buying tips

অনেকেই আছেন জীবনে প্রথমবার গাড়ি কিনবেন বলে ঠিক করেছেন। প্রথমবার গাড়ি কেনা বেশিরভাগ মানুষের কাছেই স্মরণীয় অভিজ্ঞতা। কিন্তু শুধুমাত্র বাজেট আর ডিজাইনের ওপরে ভিত্তি করে নেওয়া হয় না এই সিদ্ধান্ত। তবে জীবনে প্রথমবার গাড়ি কেনার ক্ষেত্রে একাধিক বিষয় মাথায় রাখা আবশ্যক। যাতে এই সিদ্ধান্ত সঠিক এবং উপকারী বিনিয়োগ বলে প্রমাণিত হতে পারে। জেনে নেওয়া যাক, গাড়ি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা আবশ্যক।

আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় এই ৫টি দিক যাচাই করুন


বিজ্ঞাপন


প্রথমে বাজেট নির্ধারণ

সবার আগে গাড়ি কেনার ক্ষেত্রে সঠিক ভাবে বাজেট নির্ধারণ করতে হবে। নতুন গাড়ি কি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা উচিত - সেটা ঠিক করতে হবে। নতুন গাড়ির দাম একটু বেশি পড়ে যাবে। তবে সেটা দীর্ঘ সময়ের জন্য ভালো পরিষেবা দিতে পারে। অন্যদিকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কম দামে পাওয়া যাবে। আর প্রথম ড্রাইভিংয়ের জন্য কিন্তু ভালো বিকল্প হতে পারে। নতুন গাড়ি কিনলে ফিনান্সিং বিকল্পগুলো পর্যালোচনা করে দেখতে হবে। এতে কেনাকাটা সহজ হয়ে যাবে।

car

গাড়ির রানিং কস্ট


বিজ্ঞাপন


গ্রাহক কীভাবে নিজের গাড়ি ব্যবহার করবেন, সেটা ভাবনাচিন্তা করাটাও গুরুত্বপূর্ণ। যদি শহরে বেশি গাড়ি চালানো হয়, তাহলে সেডান বা হ্যাচব্যাক প্রাইভেট কার কেনা উচিত। এক্ষেত্রে  মারুতি সুজুকি, টাটা, হোন্ডা, মিতসুবিশি, হুন্দাইয়ের বিভিন্ন মডেল থেকে পছন্দের গাড়িতে বেছে নিতে পারেন। 

আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে এই তিনটি জিনিস দেখে নিন

অন্যদিকে যারা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করেন কিংবা হাইওয়ে দিয়ে যাতায়াত করেন, তারা এসইউভি কিনতে পারেন। আর পরিবার বড় হলে এমপিভি অথবা ৭-সিটার গাড়ি কেনা যেতে পারে।

car2

মাইলেজ এবং রক্ষণাবেক্ষণ

প্রথম গাড়ি কেনার ক্ষেত্রে এই দুই বিষয়ও মাথায় রাখা আবশ্যক। গাড়ি কম চললে পেট্রোল গাড়ি ভালো বিকল্প হতে পারে। গাড়ি বেশি চালানো হলে ডিজেল অথবা সিএনজি মডেলই ভালো। 

এছাড়া বাজেট একটু বেশি হলে কিনতে পারেন বৈদ্যুতিক গাড়ি। কারণ এগুলো পরিবেশবান্ধব।

আরও পড়ুন: যে কারণে সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক গাড়ি-বাইক কিনতে চান না কেউ

সেফটি ফিচার

প্রথম গাড়ি কিনতে গেলে সেফটি ফিচারও বিবেচনা করা গুরুত্বপূর্ণ। গাড়ির মধ্যে ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) , রিয়ার পার্কিং সেন্সর এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের (ইএসসি)-র মতো ফিচার থাকা আবশ্যক। এর পাশাপাশি গাড়ির রিসেল ভ্যালুও মাথায় রাখতে হবে। এতে ভবিষ্যতে ভাল দাম পেতে সুবিধা হবে।

tips

পারফরম্যান্স এবং কমফোর্ট

গাড়ি কেনার আগে একটা টেস্ট ড্রাইভ নিতে হবে। এতে গাড়ির পারফরম্যান্স, কমফোর্ট বুঝতে সুবিধা হবে। টেস্ট ড্রাইভ নিলে স্টিয়ারিং, ব্রেক এবং সিটি কমফোর্ট অনুভব করা সম্ভব।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর