স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম
আর্জেন্টিনার ফুটবলে লিওনেল মেসি যুগের সমাপ্তি ঘনিয়ে এসেছে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর জাতীয় দলের হয়ে তিনি আর মাঠে নামবেন না। এরই মধ্যে দুটি বড় প্রশ্ন সামনে এসেছে, অধিনায়কের আর্মব্যান্ড কে পাবেন এবং ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে?
আরও পড়ুন-যে পাঁচ কারণে ব্যালন ডি’অর জিততে পারেন মেসি
অধিনায়কত্বের প্রশ্নের উত্তর মিলে গেছে। কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, নতুন অধিনায়ক হবেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। আগামী বুধবার বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির অনুপস্থিতিতে তিনিই আর্মব্যান্ড পরবেন। বিশ্বকাপের সময় রোমেরো ছিলেন তৃতীয় অধিনায়ক। নিকোলাস ওতামেন্দির অবসরের পর নেতৃত্বের দায়িত্ব তার কাঁধেই এসেছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘কুটিই সঠিক পছন্দ।’
আরও পড়ুন-মেসির বিদায়ী ম্যাচের বিশেষ ১০ নম্বর জার্সি উন্মোচন
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বা আক্রমণভাগের লাওতারো মার্টিনেজের নামও আলোচনায় ছিল। কিন্তু স্কালোনি শেষ পর্যন্ত রোমেরোর ওপরই আস্থা রেখেছেন। টটেনহ্যাম ছেড়ে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া এই ডিফেন্ডার দলের ভেতরে নেতৃত্বের গুণে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন।
আরও পড়ুন-আর্জেন্টিনার কোচ হিসেবে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন স্কালোনি
অন্যদিকে মেসির ১০ নম্বর জার্সি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইএসপিএন ও দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, কোমোর তরুণ মিডফিল্ডার নিকো পাজকে এই জার্সি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপে তিনি মাত্র দুটি ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর সিরি আ-তে গত মৌসুমে ১৩ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন। চলতি মৌসুমেও ছন্দ ভালো।
আরও পড়ুন-একই দলে খেলতে রাজি হয়েছেন মেসি ও রোনালদো
ফিফার নিয়ম অনুযায়ী ১০ নম্বর খালি রাখা যায় না। তাই মেসির বিদায়ের পর কাউকে না কাউকে এই জার্সি পরতেই হবে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফের্নান্দেজও সম্ভাব্য তালিকায় আছেন। তবে পাজের নামই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে।
৬ অক্টোবর মেসির আনুষ্ঠানিক বিদায়ের পর শুরু হবে নতুন অধ্যায়। সেই অধ্যায়ে রোমেরো নেতৃত্ব দেবেন আর ১০ নম্বর কার গায়ে দেখা যাবে, সেটাই এখন বড় আগ্রহের বিষয়।