Dhaka Mail Logo

ইসলাম

বগুড়ার ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে হাসানাহ ফাউন্ডেশনের ১,৪০০ ফলদ চারা বিতরণ

ধর্ম ডেস্ক

১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষাঙ্গনে সবুজায়ন নিশ্চিত করতে বগুড়ার কাহালু উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৪০০টি ফলদ চারা বিতরণ করেছে হাসানাহ ফাউন্ডেশন। ‘শিক্ষাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় এসব চারা বিতরণ করা হয়।

হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

আরও পড়ুন: লক্ষ্যভিত্তিক কাজের পাশাপাশি বন্যার্তদের পাশে হাসানাহ ফাউন্ডেশন

পোস্টে উল্লেখ করা হয়, কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উন্নত জাতের ৭০০টি জলপাই ও ৭০০টি ‘চায়না-৩’ জাতের লিচুর চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

hasanah-foundation-tree-school

আরও পড়ুন: আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করল হাসানাহ ফাউন্ডেশন

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ গড়ে তোলা এবং পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন বিনির্মাণের ধারাবাহিক প্রয়াস হিসেবে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।