রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

আরবি শিক্ষক প্রশিক্ষণ শেষ করল হাসানাহ ফাউন্ডেশন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করল হাসানাহ ফাউন্ডেশন

হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মিজানুর রহমান আজহারী।

রোববার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

আরবি ভাষা শিক্ষাদানকে আরও কার্যকর, সহজবোধ্য ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন: মাদরাসা শিক্ষার মানোন্নয়নে কার্যকর সংস্কারের আহ্বান আজহারীর

hasanah

আজহারী জানান, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক ও ফলপ্রসূ শিক্ষাদান পদ্ধতি, পাঠ পরিকল্পনা প্রণয়নের কৌশল এবং শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বিকাশের বিভিন্ন উপায় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন। পাশাপাশি একজন যোগ্য আরবি ভাষা শিক্ষক হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়েও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুন: লক্ষ্যভিত্তিক কাজের পাশাপাশি বন্যার্তদের পাশে হাসানাহ ফাউন্ডেশন

তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও শিক্ষাদানের সক্ষমতা আরও সমৃদ্ধ হবে। ভবিষ্যতে তারা আরবি ভাষা শিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষার মান উন্নয়ন ও দক্ষ শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে হাসানাহ ফাউন্ডেশনের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিজানুর রহমান আজহারী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর