images

ইসলাম

জেনারেল পড়ুয়াদের জন্য সুযোগ: আসসুন্নাহ দ্বীনি শিক্ষা কোর্সে ভর্তি শুরু

ধর্ম ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম

সাধারণ শিক্ষাধারায় উচ্চশিক্ষিত তরুণদের জন্য দ্বীনি জ্ঞান অর্জনের বিশেষ সুযোগ চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ‘সার্টিফিকেট কোর্স ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’-এর দ্বিতীয় ব্যাচে ভর্তির আবেদন আহ্বান করেছে।

কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য

শায়খ আহমাদুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্সের মূল লক্ষ্য হলো জেনারেল শিক্ষিত মেধাবী তরুণদের কোরআন-সুন্নাহর সঠিক ও গভীর জ্ঞানে সমৃদ্ধ করা। সংশ্লিষ্টরা মনে করেন, জাগতিক শিক্ষায় পারদর্শী এই তরুণরা দ্বীনি জ্ঞানে দক্ষ হতে পারলে দাওয়াহ অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবেন। ইতোমধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা সফলভাবে এই কোর্স সম্পন্ন করেছেন।

সিলেবাস ও বিষয়সমূহ

কোর্সে অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনি শিক্ষার মৌলিক বিষয়গুলো সাজানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-

  • আরবি লিখন, গঠন, ব্যাকরণ ও ভাষা আয়ত্তকরণ।
  • তাজবিদসহ বিশুদ্ধ তেলাওয়াত ও এ সংক্রান্ত শাস্ত্রীয় জ্ঞান।
  • আরবিতে হাদিস পাঠ ও অনুবাদের যোগ্যতা অর্জন।
  • দৈনন্দিন জীবনের ফরজে আইন ইলম এবং ফিকহের প্রাথমিক পাঠ।
  • ইসলামের ইতিহাস ও ইসলামি জ্ঞানশাস্ত্রের সামগ্রিক ধারণা।

আরও পড়ুন: বয়স্কদের দ্বীন শিক্ষার গুরুত্ব ও পদ্ধতি

as-sunnah-poster

সুযোগ-সুবিধাসমূহ

কোর্সটিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ কিছু সুবিধা-

  • টিউশন ফি ও আবাসন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি।
  • পারিবারিক প্রয়োজন বিবেচনায় প্রতি মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি।
  • সফলভাবে উত্তীর্ণদের জন্য পিজিডি প্রোগ্রামে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ।
  • দক্ষ আলেমদের তত্ত্বাবধানে নিয়মিত আত্মশুদ্ধি ও তারবিয়াহ সেশন।

আরও পড়ুন: লজ্জা আগে, না দ্বীনি জ্ঞান?

ভর্তি যোগ্যতা

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের (এমবিবিএস, বিএসসি, বিএ ইত্যাদি) ডিগ্রিধারী।
  • ন্যূনতম সিজিপিএ ৩.০ থাকতে হবে।
  • বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর।

আবেদন ও নির্বাচন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত গুগল ফরম পূরণ অথবা কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর ভর্তি পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে শিক্ষার্থী বাছাই করা হবে।

যোগাযোগ: আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সাতরকুল কাজীবাড়ি ক্যাম্পাস, উত্তর বাড্ডা, ঢাকা। ফোন: 01958-277668 (সকাল ৯টা থেকে বিকাল ৫টা)।