ধর্ম ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
জামাতে নামাজ আদায়ের জন্য ইমামকে অনুসরণ করা ওয়াজিব। তাই ইমামকে সেজদায় পেলে তাকবিরে তাহরিমার পর সরাসরি সেজদায় চলে যেতে হবে। এক্ষেত্রে একাকী রুকু করবে না। একাকী রুকু করার পর এই রাকাতকে গণ্য করলে তার নামাজই হবে না।
তাই নিজে নিজে রুকু না করে তাকবিরের পর ইমামকে যে অবস্থায় পাবে ইমামের সঙ্গে সে অবস্থায় শরিক হয়ে যাবে।
আরও পড়ুন
মাসবুক ভুলে ইমামের সঙ্গে সালাম ফেরালে নামাজ হবে?
তিন রাকাত হারানো মাসবুক সুরা মেলাবে কোন দুই রাকাতে?
হাদিস শরিফে এসেছে, হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (স.) বলেছেন- إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلَاةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ ‘তোমাদের কেউ যখন নামাজে আসে, তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে। (জামে তিরমিজি: ৫৯১)
উল্লেখ্য, সামান্য সময়ের জন্য হলেও ইমামের সাথে রুকুতে শরিক হলে পুরো রাকাত পেয়েছে বলে গণ্য হবে। এক্ষেত্রে ইমামের সাথে রুকুর তাসবিহ পড়াও জরুরি নয়, কিন্তু যদি ইমামকে রুকু অবস্থায় অল্প সময়ের জন্যও পাওয়া না যায় তাহলে মুক্তাদি এই রাকাত পায়নি বলে বিবেচিত হবে।
(আলমুহিতুল বুরহনি: ২/১৩৫; হালবাতুল মুজাল্লি: ২/১২৫; হিন্দিয়া: ১/৯১; শরহুল মুনইয়া, পৃ. ৩০৫; আলবাহরুর রায়েক: ১/৩১২; মুসান্নাফ ইবনে আবি শায়বা: ২/৪৩৩; ফাতহুল কাদির: ১/৪২০; আদ্দুররুল মুখতার: ২/৬০)