Dhaka Mail Logo

জাতীয়

লালবাগে আগুন নেভানোর পর দেয়াল ধসে আহত ফায়ার সার্ভিসের দুই কর্মী

২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ওপর থেকে দেয়াল ভেঙে পড়ে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল (২৬)।

আহত অবস্থায় সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের ইন্সপেক্টর শাহজাহান শিকদার।

তিনি বলেন, ‘লালবাগের বেড়িবাঁধ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ’

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসার পর হঠাৎ কারখানার ওপর থেকে একটি দেয়াল ভেঙে দুই ফায়ার ফাইটারের ওপর পড়ে। এতে তারা দুজনই আহত হন।’

পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে।

এমএমআর/এএম