জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
রাজধানীর লালবাগ থানার ২৫ নম্বর ওয়ার্ডের আমলিগোলার একটি বাসা থেকে লালবাগ থানা মহিলা লীগের সভাপতি মর্জিনা ফেরদৌসকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতার এড়াতে বোরকা ব্যবহার করে এক বাসা থেকে অন্য বাসায় অবস্থান পরিবর্তন করতেন।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করা হয়।
পরে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) নির্দেশনায় বুধবার দুপুরে লালবাগ থানা পুলিশের নারী সদস্যদের একটি চৌকস দল আমলিগোলার ওই বাসায় অভিযান চালায়।
এ সময় বোরকা পরিহিত অবস্থায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এমআইকে/এএম