বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বায়তুল মোকাররমের পলাতক সাবেক খতিব রুহুল আমিন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

বায়তুল মোকাররমের পলাতক সাবেক খতিব রুহুল আমিন আটক
মাওলানা মুফতি রুহুল আমিনকে আটকের পরের দৃশ্য। ছবি- সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন মুফতি রুহুল আমিন। এ উপাধি দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।

আরও পড়ুন: বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে যান তিনি। এ সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তাঁর অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় মসজিদের দরজা-জানালাও।

ওই ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪, ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হয়।

‎একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর