Dhaka Mail Logo

জাতীয়

মিরপুরে রাস্তার পাশ থেকে ২০ ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

রাজধানীর মিরপুর এলাকায় সড়কের পাশ থেকে ২০টি ককটেল, ৪১টি মাশাল লাঠি ও জ্বালানি কোরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামাল সড়কের পাশে কাগজের ব্যাগে মোড়ানে অবস্থায় পড়ে ছিল।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে এসব ককটেল-মাশাল লাঠি ও জ্বালানি কোরোসিন উদ্ধার করে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, মিরপুর মডেল থানার নেতৃত্বে এবং এসআরইউ ইউনিটের সহায়তায় পাইকপাড়া আনছার ক্যাম্প (তানিম ভবনের সামনে) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ‎এ সময় তানিম ভবনের সামনে রাস্তার ওপর ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পরে থাকতে দেখে পুলিশ সদস্যরা। 

পরে সড়কের ওপর পড়ে থাকা তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তায় পরে থাকা অবস্থায় ৫টিসহ মোট ২০টি ককটেল, বাজারের ব্যাগে দুইটি বোতলে অনুমানিক দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি, জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ওসি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিতের জন্য মিরপুর মডেল থানাধীন কল্যাণপুরের হাক্কানী গলি সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মানাধীন ভবন কম্পাউন্ডে খোলা জায়গায় ২০টি ককটেল গর্ত খুঁড়ে দুই দফায় বিষ্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

‎একেএস/এসআই