Dhaka Mail Logo

জাতীয়

‎ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে মামলা ২৩৮৩

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৮৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, তিনটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে তিনটি বাস, ছয়টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৬টি বাস, তিনটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ২০৮টি মোটরসাইকেলসহ মোট ৪০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ২৭টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে।

এ ছাড়াও, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, আটটি ট্রাক, ৩৩টি ক্যাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৫টি বাস, ১৩টি ট্রাক, ১৬টি ক্যাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, পাঁচটি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৩০টি মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে। 

এ ছাড়াও অভিযানকালে ৭৪১টি গাড়ি ডাম্পিং ও ৪৪৪টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার (২৮ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎একেএস/এসআই