বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
ফ্লাইট লেফটেন্যান্টকে এম তাহসিফ সাউরি

রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদী থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রীর

তিনি বলেন, গতকাল (বুধবার) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিকেল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। পরে তার এক আত্মীয়কে খবর দেওয়া হয়। সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
‎
‎এদিকে, তার মৃত্যুর পর জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ের যেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেই ভিডিও অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির করা বলে দাবি করছে অনেকে। তবে, এ তথ্য নিশ্চিত হওয়া যায় নি।
‎
‎একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর