Dhaka Mail Logo

জাতীয়

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি মোহাম্মদ আজিম উদ্দিন (৩২) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মেডিসিন বিভাগে ভর্তি করান। পরে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারারক্ষী আমিনুল ইসলাম জানান, সোহরাব হোসাইন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি করিয়ে দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত কালাম শেখ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে কারাবন্দি ছিলেন। তার কয়েদি নাম্বার: ৭৫৮/২৬। তার বাসা ঢাকার আশুলিয়ায় শান্তিপাড়া এলাকার আব্দুল আহাদের ছেলে। তবে সে কী মামলায় কারাবন্দি ছিল এ বিষয়টি আমরা বলতে পারব না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএমআর/এফএ