রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাজত থেকে পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর ফের গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ এএম

শেয়ার করুন:

হাজত থেকে পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর ফের গ্রেফতার
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আদালতের হাজত থেকে পালিয়ে যাওয়া আসামী কায়েছ মিয়া (২৮)

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আদালতের হাজত থেকে পালিয়ে যাওয়া কায়েছ মিয়া (২৮) নামের এক মাদক কারবারিকে প্রায় ১২ ঘণ্টা পর ফের গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার আদালতে হাজতে নেওয়ার পর পালিয়ে যান তিনি। পরে শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কায়েছ মিয়া আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের আকিবুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে অভিযান চালিয়ে ২১টি ইয়াবা ট্যাবলেটসহ কায়েছকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আজমিরীগঞ্জ থানার এএসআই সুমন পাল তাকে আদালত হাজতে রাখেন। সেখান থেকেই কৌশলে পালিয়ে যান কায়েছ।

ঘটনাটি প্রথমে পুলিশের পক্ষ থেকে গোপন রাখা হয় বলে অভিযোগ রয়েছে। পরে শনিবার ভোররাতে শিবপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে ফের গ্রেফতার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, ‘২১ পিস ইয়াবাসহ কায়েছ মিয়াকে আটক করে শুক্রবার বিকেল ৩টায় আদালতে পাঠানো হয়েছিল। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর ভোররাতে শিবপাশা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’

জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আফছর উদ্দিন আহমদ বলেন, ‘কোর্ট হাজত থেকে আসামি পালিয়েছিল। পরে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর