নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
ঔষধ প্রশাসন অধিদফতরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে বাড়তি দামে বিক্রি ও অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিময়ের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ তথ্য জানান।
দুদক জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে করোনারি স্টেন্ট বিক্রি এবং সেবা প্রদানে রোগীদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও, হাসপাতালে ভর্তি হার্টের রিং পরানো রোগীদের কাছ থেকে সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম বা হয়রানি করা হয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করে দুদকের টিম।
একেএস/এএম