সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজউকের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

রাজউকের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

নকশা অনুমোদন, নির্মাণকাজের তদারকি ও পরিদর্শনে অনিয়ম, ঘুষ-দুর্নীতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সুভাষ মজুমদারের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, রাজউকের নকশা অনুমোদন, নির্মাণকাজের তদারকি ও পরিদর্শন কার্যক্রমে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে দায়িত্বে অবহেলা করে বিধিবহির্ভূত ভবন নির্মাণের সুযোগ করে দেওয়ার অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই রাজউকের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

একেএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর