নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
সদ্য বিদায়ী আগস্ট মাসে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ‘সেরা তিন প্রতিনিধি’ বাছাই করেছে দেশের শীর্ষস্থানীয় নিউজপোর্টাল ঢাকা মেইল।
সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমটির পক্ষ থেকে সেরা তিন প্রতিনিধির নাম ঘোষণা করা হয়।
আগস্টের সেরা প্রতিনিধিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুর রহমান মিঠু, নওগাঁ প্রতিনিধি সুমন আলী ও দিনাজপুর প্রতিনিধি সুমন চন্দ্র।
ঢাকা মেইল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই সেরা তিন প্রতিনিধির পুরস্কার তাদের নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন
ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হলেন হারুন জামিল
প্রখ্যাত সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জুকে ঢাকা মেইলে ফুলেল শুভেচ্ছা
কর্তৃপক্ষ জানায়, প্রতিনিধিদের উৎসাহিত করতে এখন থেকে প্রতি মাসে সেরা প্রতিনিধি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশিত প্রতিবেদন, কাজের মান ও সার্বিক পেশাগত কার্যক্রম বিবেচনায় নিয়ে প্রতি মাসে সেরা প্রতিনিধিদের বাছাই করা হবে।
২০২২ সালে যাত্রা করা ঢাকা মেইল দেশ-বিদেশের নির্ভুল, বস্তুগত এবং প্রকৃত খবর দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিজয়-বাংলা মিডিয়া লিমিটেডের মালিকানধীন গণমাধ্যমটি গত প্রায় সাড়ে চার বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।
জেবি