জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
রাজধানীতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) চাপাাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করা হচ্ছে। এমন খবরে সেখানে ওসিসহ থানা পুলিশের একটি দল ছুটে যায়। পরে তারা সন্ত্রাসীদের আটকের চেষ্টাকালে তাদের ওপর হামলা করা হয়। এসময় আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী আহত হয়।
আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, আদাবরে সকালে একটি দোকানে ঢুকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই করে তারা। পরে খবর পেয়ে পুলিশ তাদের খুঁজতে থাকে। দুপুরে খবর পায় তারা ডেল্টা গার্মেন্টসের পেছনে অবস্থান নিয়েছে। এসময় ছিনতাইকারীদের ধরতে তাদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। পুলিশ সেখানে অভিযান শুরুর সময় চার ছিনতাইকারী তাদের ওপর চাপাতি দিয়ে হামলা চালায়। এতে তিনিসহ তরুণ নামে এক এএসআই আহত হন। তবে চারজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- গুলিবদ্ধ ছিনতাইকারী রুবেল, আমির, কাশেম ও মো. জয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সন্ত্রাসীরা আদাবরের ৭ নম্বর সড়কে বিকাশের দোকানে ঢুকে। এসময় তারা দোকানিকে চাপাতি দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দোকানি বাধা দিলে তাকে কুপিয়ে তিন লাখ টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনায় কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের সদস্যরা জড়িত ছিল।
এমআইকে/ক.ম