মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে পুলিশ ফাঁড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে পুলিশ ফাঁড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি
মোহাম্মদপুর বাস স্ট্যান্ড

‎রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে থেকে যুবকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


‎এ ঘটনায় ভুক্তভোগী ইব্রাহিম হোসেন ইমন বলেন, আমি দুপুরের দিকে মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির সামনে আমার হিরো ব্রান্ডের ২০১৬ মডেলের গাড়িটি রেখে একটু পাশেই কাজে যাই। এ সময় গাড়িতে তালা দিয়ে ভালো করো লক করে যাই। দুপুর পৌনে ২টায় মোটরসাইকেলের কাছে ফিরে এসে দেখি আমার মোটরসাইকেলটি তালা কেটে কে যেন নিয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। কাউকে চেনা যায় না। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

‎তিনি আরও বলেন, আমার খুবই কষ্টে অর্জিত টাকা দিয়ে গাড়িটি কিনেছি। আমার শখের গাড়ি ছিল সেটা। আমার গাড়িটি আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আমার কষ্টে অর্জিত টাকায় কেনা মোটরসাইকেলটি পুলিশ খোঁজে বের করে দেবে এটাই আশা।

‎তবে, এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, মোটরসাইকেল চুরির কোনো ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।

‎একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর