images

জাতীয়

কয়েদিদের পোস্টাল ভোট কার্যক্রম শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কয়েদিদের জন্য দেশের সব কারাগারে আজ থেকে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, আজ থেকে কয়েদীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েদীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

সংসদ নির্বাচনে এবারই প্রথম পোস্টাল ভোটের আয়োজন করেছে ইসি।

এক্ষেত্রে বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসী ভোটার ও দেশের ভেতরে থাকার ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কয়েদীদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।

ইসির তথ্য বলছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার মোট নিবন্ধন করেছে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার।

ইতিমধ্যে অনেকের পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে।

এদিকে ভোট প্রদানের পর পোস্টাল ব্যালট দ্রুত পাঠানোর জন্য প্রবাসীদের কাছে অনুরোধ জানিয়েছে ইসি।

সংস্থাটিও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব পোস্টাল ব্যালট না পৌঁছাবে, সেগুলো গণনায় আসবে তথা বাতিল বলে গন্য হবে।

এমএইচএইচ/এএম