শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

পোস্টাল ব্যালটে ভোটদান করেছেন ৪ লাখের বেশি প্রবাসী: ইসি
পোস্টাল ব্যালটে ভোটদান করেছেন ৪ লাখের বেশি প্রবাসী: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটদান সম্পন্ন করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

ইসি জানায়, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এরমধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার। ভোটদান সম্পন্ন করছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটার যার মধ্যে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস অথবা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জনের পোস্টাল ব্যালট আর দেশে এসেছে ২১ হাজার ৫০৮ জনের পোস্টাল ব্যালট।


বিজ্ঞাপন


আরও পড়ুন: স্যোশাল মিডিয়ায় নির্বাচনি প্রচারে কী করা যাবে, কী নয়

দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক-সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

উল্লেখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালতে পারবেন এসব প্রার্থীরা আর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। 

এমএইচএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর