রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

৫ ফেব্রুয়ারির মধ্যে না পৌঁছালে প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিলের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

postal vote
এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন প্রবাসী ভোটাররা। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সময়মতো দেশে না পৌঁছালে বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে ৫ ফেব্রুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট না পৌঁছালে তা গণনার বাইরে থাকবে বলে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ইসির পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এরআগেও আশঙ্কা থাকায় ইসির পক্ষ থেকে দ্রুত পোস্টাল ব্যালট পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল। ইসি জানায়, ভোটের দিন বিকেল সাড়ে ৪ টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনা করা হবে না।

আজ ভোট বিডির অ্যাপে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকল ভোটারদের অবহিত করা যাচ্ছে যে, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙয়ের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি স্বাক্ষর করে সাদা রঙয়ের ব্যালট খাম সহ হলুদ খামের ভিতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আপনার ব্যালট অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট সঠিক সময়ে পৌঁছানো বিলম্ব হতে পারে।’


বিজ্ঞাপন


উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরে তিন শ্রেনীর ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেওয়া হয়েছে। এজন্য প্রবাসী ভোটার ও দেশের ভেতরের তিন শ্রেণীর (সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা বাহিনী ও কয়েদীরা) ভোটার মিলে ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধন করেছেন।

এদের মধ্যে অনেকের ব্যালটই ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে গেছে বলে ইসি সূত্র জানিয়েছে।

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর