লাইফস্টাইল ডেস্ক
০৪ জুন ২০২৩, ০৩:২৫ পিএম
একেকজনের খাদ্যাভ্যাস একেক রকম হয়। কেউ ভাতের সঙ্গে রুটি, ডাল, সবজি খেতে ভালোবাসেন। কেউবা ঝোল ছাড়া খেতেই পারেন না। তবে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের দ্রুত অবনতির কারণে তার প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে।
কোন খাবার শরীরের জন্য উপকারি আর কোন খাবার শরীরের ক্ষতি করে তার ব্যাপারে অনেকেই জানেন না। অনেক খাবারের সংমিশ্রণ রয়েছে, যা স্বাস্থ্যের ওপর বিপরীত প্রভাব ফেলে। কিছু খাবার রয়েছে যা ভাতের সঙ্গে কখনোই খাওয়া উচিত নয়। চলুন জেনে নিই বিস্তারিত-

রুটি
অনেকেই খাবার পাতে ভাতের সঙ্গেই রুটি, সবজি ও মসুর ডাল নেন। জানলে অবাক হবেন যে ভাতের সঙ্গে গমের আটার রুটি একেবারেই খাওয়া উচিত নয়। ভাত ও রুটি উভয়েই উচ্চ গ্লাইসেমিক পরিমাণ থাকে। ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা।
এসম্পর্কিত আরও খবর- ৩ বেলা ভাত খেলে যে ক্ষতি বাসি ভাত দিয়ে বানান মজাদার এই খাবারগুলো ভাত খাওয়ার পর ঘুম আসে কেন? আলু
অগণিত মানুষের পছন্দের খাবার আলু। তবে ভাতের সঙ্গে আলু না খাওয়াই ভালো। এর প্রভাব পড়ে স্বাস্থ্যের ওপর। দ্রুত ওজন বাড়ায় এই দুটি খাবারের মিশ্রণ।

ফল
স্বাস্থ্যের জন্য ফল বেশ উপকারি। তবে ভাতের সঙ্গে ফল খাওয়া হলে হজমশক্তিতে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ফল কখনই ভাতের সঙ্গে খাওয়া উচিত নয়। এতে হজম প্রক্রিয়া নষ্ট হতে পারে।
চা
অনেকেই ভাত খাওয়ার পর চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যান। তারা জানেন না যে, খাওয়ার পরপরই চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ভাত খাওয়ার পর অন্তত ১ ঘণ্টার মধ্যে চা পান করবেন না।
এনএম