Dhaka Mail Logo

লাইফস্টাইল

যেসব খাবার খেলে কমে যেতে পারে শুক্রাণু

লাইফস্টাইল ডেস্ক

২২ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

সাধারণ বন্ধ্যাত্বের বিষয়ে নারীদের চিকিৎসা বা স্বাস্থ্য নিয়ে সবাইকে কথা বলতে দেখা যায়। তবে পুরুষেরও যে বন্ধ্যাত্ব রোধে বাড়তি সচেতনার প্রয়োজন রয়েছে সেটি অধিকাংশ মানুষই জানে না। সন্তান নেওয়ার পরিকল্পনা করলে নারীর স্বাস্থ্যের পাশাপাশি পুরুষের স্বাস্থ্যের দিকটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বন্ধ্যাত্বের প্রায় অর্ধেক কেসেই পুরুষের বিভিন্ন সমস্যার ভূমিকা দেখা যাচ্ছে। আর এর পেছনে অন্যান্য কারণের সঙ্গে খাদ্যাভাসও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কিছু খাবার রয়েছে যেগুলো পুরুষের শুক্রানোর স্বাস্থ্যে প্রভাব ফেলে বন্ধাত্বের ঝুঁকি বাড়ায়। তাই, পুরুষের প্রজননের ক্ষেত্রে প্রতিদিনের খাদ্যাভ্যাসকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

Picture

পুরুষের বন্ধাত্বে খাবারের প্রভাব

ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের মেনস হেলথ ক্লিনিকের পরিচালক ডা. রায়ান টারলেকির বলেন, গত কয়েক দশকে পুরুষদের প্রজননক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়ার প্রবণতা বেড়েছে। তবে অনেক পুরুষই সেটি জানেন না।

সাম্প্রতিক বিভিন্ন গবেষণাতেও শুক্রাণুর সংখ্যা, গঠন এবং চলাচলের সক্ষমতার ওপর প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা খাবারের প্রভাবের বিষয়টি ওঠে এসেছে। শুক্রাণুর স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুক্রাণুর সংখ্যা, এর স্বাভাবিক গঠন এবং ডিম্বাণুর দিকে এগিয়ে যাওয়ার সক্ষমতা বা গতিশীলতা।

Picture

বিশেষজ্ঞদের দাবি, সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস এই তিনটি ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চলুন জেনে নিই পুরুষের প্রজননক্ষমতা ভালো রাখতে যেসব খাবার এড়িয়ে চলা উচিত-

প্রক্রিয়াজাত মাংস: নিয়মিত সসেজ, সালামি, বেকন, হ্যাম ও পেপারোনির মতো প্রক্রিয়াজাত মাংস বেশি খেলে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান কমে যেতে পারে। এর পরিবর্তে মাছ, মুরগি বা উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:

প্যাকেটজাত খাবার কতটা স্বাস্থ্যসম্মত?

ট্রান্স ফ্যাটযুক্ত খাবার: অতিরিক্ত ট্রান্স ফ্যাট গ্রহণ শুক্রাণুর সংখ্যা কমানোর পাশাপাশি স্থূলতার ঝুঁকিও বাড়াতে পারে যা পুরুষের প্রজননক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। তাই ডিপ ফ্রাই করা খাবার, কিছু বেকারি পণ্য, কেক, বিস্কুট, কুকিজ ও ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। এসব খাবারে ট্রান্স ফ্যাটের পরিমাণ বেশি থাকতে পারে।

Picture

কোমল পানীয় ও এনার্জি ড্রিংক: নিয়মিত অতিরিক্ত চিনি ও ক্যালোরিযুক্ত কোমল পানীয় এবং এনার্জি ড্রিংক পান করলে শুক্রাণুর গতি ও সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া অতিরিক্ত চিনি শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে প্রভাব রাখে। আর অক্সিডেটিভ স্ট্রেস শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে।

উচ্চ পারদযুক্ত মাছ: মাছ সাধারণত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে সোর্ডফিশ, কিং ম্যাকারেল, টাইলফিশ এবং কিছু বড় আকারের টুনা মাছে পারদের পরিমাণ তুলনামূলক বেশি থাকায় সেগুলো প্রজননস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Picture

অতিরিক্ত সয়া জাতীয় খাবার: সয়াবিন ও সয়া দিয়ে তৈরি খাবারে আইসোফ্লাভোন নামের উদ্ভিজ্জ যৌগ থাকে। এই যৌগ শরীরে ইস্ট্রোজেনের মতো কিছু প্রভাব ফেলতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে সয়া খাওয়ার উচিত নয়। তবে সাধারণ পরিমাণে সয়া খাওয়ার ক্ষতি এ নিয়ে এখনো নিশ্চিত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ক্যানজাত খাবার: কিছু ক্যানজাত খাবারের আবরণে বিসফেনল এ বা বিপিএ নামের একটি রাসায়নিক থাকতে পারে যা হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

Picture

অতিরিক্ত চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার: কিছু গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত পরিমাণে ফুল-ফ্যাট দুধ, চিজ বা অন্যান্য উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার শুক্রাণুর গতি ও সংখ্যা কমতে পারে।

অ্যালকোহল: নিয়মিত বা অতিরিক্ত অ্যালকোহল পান টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে যা শুক্রাণুর সংখ্যা ও গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে মনে রাখাতে হবে, শুধু একটি খাবার পুরুষ বন্ধ্যাত্বের কারণ নয়। এর পেছনে দীর্ঘদিন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি অন্যান্য কারণও থাকতে পারে।

তথ্যসূত্র: প্রিসটিন কেয়ার

এএ