Dhaka Mail Logo

লাইফস্টাইল

আন্তর্জাতিক শান্তি দিবসে জেনে নিন সম্পর্কে শান্তি বজায় কূটকৌশল

লাইফস্টাইল ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

আজ ২১ সেপ্টেম্বর, বিশ্বজেুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। সারাবিশ্ব যখন শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে তখন চলুন সে ডাকে সাড়া দিয়ে জেনে নিই ঘরে শান্তি বজায় রাখার কিছু কুটকৌশল। কথিত আছে, আগে ঘর তবে তো পর। তাই বিশ্বে শান্তির সূচনা হোক আপনার ‘সুইট হোম’ বা ঘর থেকেই।

একটি সুন্দর প্রেম বা দাম্পত্য সম্পর্ক জীবনে অনেক বড় একটি পাওয়া। একটি সুস্থ ও শান্তিপূণ সম্পর্ক আমাদের মনে শক্তি যোগায়। আমাদের আরও আত্মবিশ্বাসী করে তোলে। তবে ভালোবাসার সম্পর্কে কি আমরা সত্যিই শান্তি বজায় রাখতে পারছি? এই বিশেষ দিনে চলুন জেনে নিন কীভাবে সম্পর্কের শান্তি বজায় রাখবেন-

picture

অহংকার বর্জন: একটি সম্পর্কে দ্বিমত বা মনোমালিন্য হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে মনে রাখতে হবে, সে বিরোধ বা মতের অমিল সঙ্গীর বিরুদ্ধে আপনার ডাক দেওয়া কোনো যুদ্ধ নয় যে তাতে জিততেই হবে। মূল লক্ষ্য থাকা উচিত সমস্যার সমাধানে। কেননা, তর্কে জেতার চেয়ে সম্পর্ক টিকিয়ে রাখা বেশি গুরুত্বপূর্ণ। তাই, ‘আমি’ নয়, সম্পর্কে গুরুত্ব পাক ‘আমরা’।

আরও পড়ুন: স্ত্রীর প্রশংসা করার দিন আজ-ভুলে যাননি তো?

মনোযোগ দিয়ে শুনুন: শান্তির প্রধান শর্তই হলো অপরপক্ষ কি বলতে চান তা মন দিয়ে শোনা। নিজের অনুভূতির প্রকাশ করার সময় সঙ্গীকে মাঝপথে থামিয়ে না দিয়ে মন দিয়ে শুনুন। অনেক সময় মানুষ শুধু একজন ভালো শ্রোতা চান।

picture

ক্ষমা ও কৃতজ্ঞতা প্রকাশ: ভুল হলে তা স্বীকার করার মানসিকতা থাকতে হবে। অহংকার ভুলে  সঙ্গে সঙ্গেই সঙ্গীর কাছে দুঃখ প্রকাশ করুন। আর তার ছোট ছোট ভালো কাজের জন্যও ‘ধন্যবাদ’ বলার অভ্যাস করুন। ক্ষমা চাওয়ার বা না করার মানসিকতা সম্পর্ককে বিষিয়ে তুলে।

আরও পড়ুন: মানুষের জীবনে স্পর্শের প্রয়োজনীয়তা কতটুকু?

ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ না করা: একটি সুস্থ সম্পর্কের জন্য উভয়পক্ষেরই নিজের মতো কাটানোর মতো কিছু সময় বা ‘মি টাইম’ প্রয়োজন হয়। তাই সঙ্গীকে তার আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে মেশার এবং নিজের শখ পূরণের স্বাধীনতায় বাঁধা দেবেন না। এই দূরত্বটুকু সম্পর্কের টান আরও বাড়িয়ে দেয়।

picture

তুলনা করা থেকে বিরত থাকুন: প্রতিটি সম্পর্কেরই আলাদা সৌন্দর্য আছে। তাই সোশ্যাল মিডিয়ায় অন্য দম্পতিদের নিখুঁত জীবনের ছবি দেখে নিজের সম্পর্ককে তুলনা করবেন না। নিজেদের সমস্যাগুলো বরং নিজেদের মধ্যেই রাখুন এবং কীভাবে এর সমাধান করা যায় তা নিয়ে একসঙ্গে বসে আলাপ করুন। 

শান্তি হুট করে পাওয়ার মতো কোনো জিনিস নয়। এটি একটি চর্চা। তাই জীবনের প্রতিটি পদে এই চর্চা বহাল রাখতে হবে। তবেই চারপাশের সকল চাপ সামলে ভালোবাসার মানুষটির কাছে শান্তির এক নিরাপদ আশ্রয় হয়ে উঠা সম্ভব।

এএ