Dhaka Mail Logo

লাইফস্টাইল

গরমে প্রশান্তি দেবে অ্যালোভেরা শাওয়ার

লাইফস্টাইল ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

এই গরমে একটুখানি আরামের কতকিছুই না করেছেন। অ্যালোভেরা শাওয়ার নিয়েছেন কি? টাটকা অ্যালোভেরার জেল দিয়ে শাওয়ার নেওয়া বা গোসল করার অনুভূতিই আলাদা। এই অ্যালোভেরা জেল ত্বকের যত্নের পাশাপাশি আপনার শরীরের ক্লান্তিও দূর করবে। এটি ত্বকের গভীর প্রবেশ করে শুষ্ক ত্বকে আর্দ্রতা এবং শীতল অনুভূতি দেয়। তাই এই গরমে একটু স্বস্তি পেতে অ্যালোভেরা শাওয়ার নিন।

কীভাবে নেবেন অ্যালোভেরা শাওয়ার

25dc8d19-8689-4bba-970a-d8c4381d6033

প্রথমে অ্যালোভেরার পাতা থেকে এর রস বের করে নিতে হবে। পাতা কেটে ভালোভাবে ধুয়ে ১০-১৫ মিনিট খাড়া করে রাখুন। এতে পাতার ভেতরের অ্যালোইন বা হলুদ তরল বের হয়ে যাবে। এই হলুদ রস ত্বকে চুলকানো বা অ্যালার্জির কারণ হতে পারে।

আরও পড়ুন: অ্যালোভেরা জুস খাওয়ার উপকারিতা

এরপর পাতাটি থেকে চামচ বা ছুরির সাহায্যে রস বা জেল বের করে নিন। চেষ্টা করুন কাটা চামচ দিয়ে স বের করে নিতে। এতে জেলটি অনেক স্মুদ থাকে।

হাতে সময় না থাকলে অথবা বেশি কষ্ট করতে না চাইলে পাতাটি টুকরো করে কেটে ব্লেন্ড করেও নিতে পারেন।

Aloe-Vera-2

যেভাবে ব্যবহার করবেন

অ্যালোভেরার রস সাধারণত অনেক ঘন হয়। তাই ব্যবহারের আগে পানি মিশিয়ে আপনার পছন্দমতো এটি পাতলা করে নিন।

আরও পড়ুন: উপকারি অ্যালোভেরার আছে ক্ষতিকর দিকও 

সরাসরি ব্যবহার: শাওয়ার নেওয়ার সময় চুলের গোড়া থেকে শুরু করে পুরো শরীরে এই রস ভালো করে ম্যাসাজ করুন ৫-১০ মিনিট অপেক্ষা করুন।

এরপর স্বাভাবিক পানি দিয়ে শরীর ধুয়ে নিন। চুলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এইভাবে গোসল করার পর আপনার পুরো শরীরে সতেজতা ও শীতলতা অনুভব করবেন।

images

বাথটাব বা বালতির পানিতে মিশিয়ে: গোসলে বালতি বা বাথটাবের হালকা গরম পানিতে ১ কাপ অ্যালোভেরার রস ভালো করে মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করুন।

অ্যালোভেরা শাওয়ারের উপকারিতা

প্রাকৃতিক ময়েশ্চারাইজার: প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা বেশ পরিচিত। এটি শুষ্ক ত্বককে তাৎক্ষণিকভাবে হাইড্রেট করে ত্বককে আরও নরম ও মসৃণ করে।

shower

রোদে পোড়া ভাব দূর করা: কড়া রোদে ত্বকে ট্যান পড়লে বা লালচে হয়ে গেলে অ্যালোভেরার রস ব্যবহারে সেটি দূর হয়। স্নানের পানিতে অ্যালোভেরা মিশিয়ে নিলে ত্বক দ্রুত শীতল হয় এবং আরাম লাগে।

আরও পড়ুন: ‘ডার্ক শাওয়ার’ কী, এভাবে গোসল করলে কী হয়?

চুলকানি ও অ্যালার্জি কমানো: ত্বকের যেকোনো র‍্যাশ, চুলকানি বা ছোটখাটো ইনফেকশন দূর করতে অ্যালোভেরা বেশ কার্যকরী। এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা এগুলো দূর করতে সাহায্য করে।

বয়সের ছাপ দূর করা: অ্যালোভেরায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন-ই ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে এবং ত্বককে তরুণ দেখায়।

Aloe-Vera

সতর্কতা

প্রথমবার ব্যবহারের আগে কনুই বা কবজিতে প্যাচ টেস্ট করে নিন। 

অ্যালোভেরার কষ বা হলুদ তরল অংশটি অবশ্যই পুরোপুরি ফেলে দেবেন।

আপনার অ্যালোভেরাতে অ্যালার্জি থাকলে এই রেসিপি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

এএ