images

লাইফস্টাইল

ক্যানসার থেকে মুক্তির সহজ উপায় জানাল হার্ভার্ড 

লাইফস্টাইল ডেস্ক

২৩ মে ২০২৬, ০৩:৩২ পিএম

অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভুল খাদ্যাভ্যাস আর শরীরচর্চার অভাবে ক্রমশ ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। চিকিৎসা বিজ্ঞানের যথেষ্ট অগ্রগতি হলেও বেশিরভাগ সময় ক্যানসার শনাক্ত হয় তৃতীয় বা চতুর্থ ধাপে। ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ে। 

বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্তন, কোলন, প্রস্টেট, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগী। চিন্তার কারণ হচ্ছে অগ্ন্যাশয়ের ক্যানসারও। ক্যানসার সাধারণ হোক বা বিরল, সবক্ষেত্রেই ‘গ্রোথ অব সেল’ হবেই। অর্থাৎ খুব তাড়াতাড়ি তা এক কোষ থেকে অন্য কোষে ছড়াবে। তাহলে উপায়? 

cancer_1

ক্যানসার থেকে মুক্তির উপায় খোঁজেন সবাই। বিজ্ঞানীরাও এটি নিয়ে চালাচ্ছেন গবেষণা। সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক ক্যানসার নিরাময়ে আশার আলো দেখাল। তারা জানিয়েছে, জীবনধারায় সামান্য পরিবর্তন এনে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। ওষুধ বা দামী সাপ্লিমেন্ট নয়, মাত্র তিনটি ঘরোয়া পানীয় নিয়মিত গ্রহণ করার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। এমনটাই বলছেন তারা। 

কোন পানীয়গুলো ক্যানসারের ঝুঁকি কমায়? চলুন জানা যাক- 

tea

মাচা গ্রিন টি

মাচা চা-তে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট, পলিফেনল, অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। মাচা চা তে থাকা কিছু উপাদান ক্যানসার প্রতিরোধ করতে পারে। এগুলো মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি করে। এই চা খেলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, প্রদাহজনিত অসুখের ঝুঁকি কমে।

যেভাবে তৈরি করবেন: এক কাপ গরম পানিতে এক চা চামচ মাচা চায়ের গুঁড়া দিন। চাইলে সামান্য ব্রাউন সুগার ও দুধ মিশিয়ে নিতে পারেন। চুলায় গরম করে নেড়ে নিন। মাচা গ্রিন টি রেডি।

smoothie

সবুজ স্মুদি

শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। শাকসবজি দিয়ে তৈরি স্মুদি ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক। ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনে ভরপুর এই স্মুদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। প্রতিদিন এই স্মুদি খেলে শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ গড়ে ওঠে এবং ক্যানসারসহ বহু জটিল রোগ এড়ানো সম্ভব হয়।

যেভাবে তৈরি করবেন: পালং শাক গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে। একইভাবে শসা কেটে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে তাতে অল্প পরিমাণে আদা দিয়ে ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে ওপরে দিন এক চিমটি গোলমরিচের গুঁড়া।

আরও পড়ুন- 
 
 
 

milk

হলদি দুধ

হলুদে রয়েছে কারকিউমিন নামক উপাদান যা ক্যানসার প্রতিরোধে অন্যতম কার্যকর। এর সঙ্গে যদি দারুচিনি ও গোলমরিচ মেশানো হয় তখন তা হয়ে ওঠে আরও শক্তিশালী প্রতিরোধক। পুষ্টিবিদেরা বলছেন, গোলমরিচে আছে ভিটামিন এবং শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থ। আরও আছে উচ্চমাত্রায় ফাইবার, সামান্য প্রোটিন ও শর্করা। এছাড়াও এতে আছে পিপারিন নামক উপাদান। সবগুলো উপাদান ক্যানসার থেকে দূরে থাকতে সাহায্য করে। 

যেভাবে তৈরি করবেন: গরুর দুধে বা বিকল্প হিসেবে আমন্ড বা ওটসের দুধে মেশান এক চা চামচ হলুদ, একটি গোটা গোলমরিচ ও এক টুকরো দারুচিনি। নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে পান করুন ঘুমের আগে।

এনএম