Dhaka Mail Logo

চাকরি

২ বিভাগে সাংবাদিক নিয়োগ দেবে বণিক বার্তা

চাকরি ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম

বণিক বার্তা সম্পাদকীয় ও রিপোর্টিং বিভাগে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী সম্পাদক ও প্রতিবেদক পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা ১০ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।   

পদের নাম ও বিবরণ

circular

প্রতিষ্ঠানের নাম: বণিক বার্তা

পদসংখ্যা: নির্ধারিত নয়

১. পদের নাম: সহ-সম্পাদক

দায়িত্বসমূহ

লেখকদের কাছ থেকে প্রাপ্ত নিবন্ধ সংগ্রহ, সম্পাদনা, পরিমার্জন ও প্রকাশের উপযোগী করে তোলা। 

নিয়মিত লেখকের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা।

গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নির্বাচন ও অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত ও সাক্ষাৎকার গ্রহণ, অনুলিখন এবং সম্পাদনা করা।

বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম, সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদ ও নিবন্ধ থেকে প্রয়োজনীয় কনটেন্ট তৈরি, অনুবাদ ও সম্পাদনা করা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা, প্রতিবেদক ও সংবাদদাতাদের কাছ থেকে প্রাপ্ত সংবাদ যাচাই, সম্পাদনা ও প্রয়োজন অনুযায়ী পুনর্লিখন করে প্রিন্ট ও অনলাইন প্রকাশের উপযোগী করা।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দ্রুত ও নির্ভুল অনুবাদ এবং সম্পাদনায় দক্ষ হতে হবে।

আরও পড়ুন: ভিওডি বাংলায় চাকরি, আবেদন করতে পারবেন যারা

সংবাদ ও নিবন্ধের শিরোনাম, লিড, উপস্থাপন ও কাঠামো উন্নয়ন এবং ভাষাগত শুদ্ধতা, বানান ও প্রতিষ্ঠানের স্টাইল গাইড অনুসরণ নিশ্চিত করা।

তথ্য যাচাই, সংবাদমন নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী উপসম্পাদকীয় লেখার সক্ষমতা থাকতে হবে।

প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য নতুন কনটেন্টের ধারণা তৈরি এবং প্রয়োজন অনুযায়ী স্টোরি, গ্রাফিক্স ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে দক্ষতা থাকতে হবে।

প্রয়োজন অনুযায়ী ডিজিটাল ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে সম্পাদকীয় সহায়তা এবং প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালা ও পেশাগত মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা।

প্রার্থীকে পরিশ্রমী, সক্রিয়, দায়িত্বশীল, স্বপ্রণোদিত, সুসংগঠিত ও গতিশীল হতে হবে এবং সময়ের চাপের মধ্যে দক্ষতার সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

২. পদের নাম: প্রতিবেদক

দায়িত্বসমূহ

নির্ভরযোগ্য তথ্যবহুল ও প্রমাণভিত্তিক সংবাদ সংগ্রহ করা এবং প্রতিবেদন জমা দেওয়া।

অ্যাসাইনমেন্ট অনুযায়ী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ ও প্রতিবেদন তৈরি করা।

বিষয়ভিত্তিক বিশ্লেষণাত্মক প্রতিবেদন ও ফিচার তৈরি করা।

মোবাইল সাংবাদিকতা (মোজো)-এ আগ্রহ এবং ভিডিও/ছবি ধারণে বেসিক দক্ষতা।

প্রিন্ট, অনলাইন উভয় প্ল্যাটফর্মেই কাজ করার জন্য প্রস্তুত থাকা।

আরও পড়ুন: দেশের ৭ বিভাগে ব্যুরো প্রধান নিয়োগ দেবে গ্রিন টিভি

প্রতিষ্ঠান অর্পিত অন্য যেকোনো দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর 

অন্যান্য যোগ্যতা

ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।

সব ধরনের মানুষের সঙ্গে সহজে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

ইতিবাচক মনোভাব ও লক্ষ্যভিত্তিক হতে হবে।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [jobs@bonikbarta.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর ২০২৬ 

এএ