সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে

আলেয়া আক্তার
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে
নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে

এক সিভি দিয়ে সব জায়গায় আবেদন করার দিন শেষ। সময় এসেছে আপডেটের। সাদামাটা ও গতানুগতিক সিভি দিয়ে চাকরির প্রতিযোগিতায় এখন টিকে থাকা কঠিন। কারণ, নিয়োগকর্তারা এখন এমন প্রার্থী খুঁজেন যিনি প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট সমস্যার সমাধান দিতে পারবেন। আর সেই সমাধান তারা প্রথমেই খোঁজেন আবেদনকারীর সিভিতে। এর পর তাকে ডাকা হয় ইন্টারভিউতে। তাই চাকরির বাজারে এগিয়ে থাকতে হলে প্রতিটি আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে বিশ্লেষণ করে সে অনুযায়ী সিভি আপডেট বা কাস্টমাইজ করা জরুরি।

সিভি কাস্টমাইজেশন: হলো নিয়োগকর্তা যা চান ঠিক তা-ই সিভিতে তুলে ধরা। তাই প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার পর এটিকে খুটিয়ে খুঁটিয়ে পড়ে মূল তথ্যগুলো বের করতে হবে। বিজ্ঞপ্তির মূল বক্তব্য কি তা বুঝতে কি-ওয়ার্ডগুলো খুঁজে বের করে হার্ড স্কিল ও সফট স্কিলগুলো নোট করুন।

7_Tips_for_Applying_for_a_Job_Within_Your_Company

হার্ড স্কিল ও সফট স্কিল: চাকরির বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট যেসব টুলস, সফটওয়্যার বা বিষয়ের কথা বলা হয়েছে সেসবই হলো হার্ড স্কিল। আর সফট স্কিল হলো ব্যক্তির আচরণগত সেসব বৈশিষ্ট্য যেগুলো বিজ্ঞপ্তিতে চাওয়া হয়েছে।

যোগ্যতা অংশ: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রধান ও অতিরিক্ত যোগ্যতাগুলো আলাদা করুন। ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা, নির্দিষ্ট ডিগ্রি বা যে সার্টিফিকেটগুলো না থাকলে আবেদন করা যাবে না সেগুলোই প্রধান যোগ্যতা। আর ‘preferred’ বা ‘is a plus’ লেখা শব্দগুলোই হলো অতিরিক্ত যোগ্যতা যা সিভিতে উল্লেখ থাকলে আপনার অন্যদের চেয়ে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি।

দায়িত্ব অংশ: একজন চাকরিপ্রত্যাশীর কাছে প্রতিষ্ঠান কী খুঁজছে তা বুঝতে নিয়োগ বিজ্ঞপ্তির দায়িত্ব (Responsibilities) অংশটি পড়ুন।  সেগুলো সিভির স্কিল অংশে যোগ করুন যেন নিয়োগকর্তা সেই নির্দিষ্ট সমস্যার সমাধানটি আপনার সিভিতে খুঁজে পায়।

job-interview-success-scaled

নিয়োগপত্র অনুযায়ী সিভি আপডেট করবেন যেভাবে

নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণের পরবর্তী কাজ হলো সিভি আপডেট ও কাস্টমাইজেশন। আপনার সিভিটি নিয়োগকর্তার চাহিদার সঙ্গে মিল রেখে আপডেট করুন। প্রয়োজনে নিয়োগপত্রে উল্লেখিত শব্দগুলো আপনার সিভিতে ব্যবহার করুন।

আরও পড়ুন: সাংবাদিকতায় ডিগ্রি নাকি পোর্টফোলিও কোনটা জরুরি?

ক্যারিয়ার সামারি: বিজ্ঞপ্তির সঙ্গে সরাসরি মিল রেখে সিভির ওপরের ৩-৪ লাইনের ক্যারিয়ার সামারিটি লিখুন। যদি নিয়োগকর্তা সময় ও সমন্বয়ের ওপর জোর দিয়ে থাকেন তবে আপনার সিভির সামারি সেভাবে লেখা উচিত।

অভিজ্ঞতা ও দক্ষতা: নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে মিল রয়েছে এমন অভিজ্ঞতা ও দক্ষতাগুলো সিভির শুরুতে বুলেট পয়েন্টের আকারে লিখুন। যেগুলো বিজ্ঞপ্তির সঙ্গে প্রাসঙ্গিক নয় সেসব হয় সংক্ষেপ করুন অথবা বাদ দিন।

দায়িত্ব ও অর্জন: সিভির অভিজ্ঞতা অংশে শুধু দায়িত্বের কথা না লিখে আপনার অর্জনগুলো গুছিয়ে লিখুন। মনে রাখবেন, আপনি কী করতে পারবেন তা জানার চেয়ে আপনি কী কী করেছেন সেগুলো জানতে চান নিয়োগকর্তারা। তাই সিভি আপডেটের সময় অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিতে হবে। আর যে বিষয়ে আপনার স্পষ্ট কোনো ধারণা বা জ্ঞান নেই সেসব বিষয় ভুলেও সিভিতে উল্লেখ করবেন না।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর