আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম
সৌদির দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এ ছাড়া এই হামলায় আরও আটজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয়; অপরজন সৌদির নাগরিক। আহত আটজনের মধ্যে একজন ভারতীয় ও সৌদির নাগরিক, দুজন করে ইয়েমেনি ও বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় দাম্মামের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। তবে এই হামলায় তারা ড্রোন নাকি মিসাইল ব্যবহার করেছে সেটি জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
যারা আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর কয়েকজন সামান্য আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেসব এখন নিরাপত্তাবাহিনী নিরূপণ করছে। আর অল্প সময়ের মধ্যে বিমানবন্দরটিতে আবারও প্লেন ওঠানামা স্বাভাবিক হয়ে গেছে বলে উল্লেখ করেছে তারা।
গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি প্লেন অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই প্লেনে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হুথিরা সৌদিতে হামলা চালায়। তারা একের পর এক দেশটির বিমানবন্দর ও তেল পরিশোধনাগারকে টার্গেট করে। অপরদিকে সৌদি জোট হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি নতুন অভিযান শুরু করেছে। ফলে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে চলছে নির্মম রক্তক্ষয়ী সংঘর্ষ।
সূত্র: আল জাজিরা
এফএ