বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেছে ৩ শিশু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম

শেয়ার করুন:

মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেছে ৩ শিশু

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আকস্মিক বন্যার পানির তোড়ে ভেসে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বন্যায় একসঙ্গে তিন শিশু স্রোতে ভেসে যায়। তবে সিভিল ডিফেন্সের সতর্ক উদ্ধারকারী দল একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও শেষ খবর পাওয়া পর্যন্ত আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভারী বৃষ্টির পর সৃষ্ট পাহাড়ী ঢল ও আকস্মিক বন্যায় এই করুণ দুর্ঘটনাটি ঘটে। খবর গালফ ‍নিউজের।

খবর পাওয়ার পরপরই সৌদি সিভিল ডিফেন্সের জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অভিযান শুরু করে। 

অলৌকিকভাবে এক শিশুকে জীবিত উদ্ধার করা হলেও দ্রুততম সময়ে অপর শিশুর নিষ্প্রাণ দেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। 

নিখোঁজ তৃতীয় শিশুটির সন্ধান পেতে মক্কার বিভিন্ন এলাকায় এখন পুরোদমে তল্লাশি চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে সিভিল ডিফেন্স ঘটনার সত্যতা স্বীকার করে গভীর শোক প্রকাশ করেছে। 

সেই সঙ্গে বৈরী আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নাগরিক, প্রবাসী এবং দর্শনার্থীদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যা অত্যন্ত দ্রুতগতির ও বিপর্যয়কর হতে পারে উল্লেখ করে সিভিল ডিফেন্স সবাইকে নদী বা উপত্যকা, পানি চলাচলের ক্যানেল এবং নিচু এলাকাগুলো এড়িয়ে চলার কড়া বার্তা দিয়েছে।

যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সরকারি নিরাপত্তার নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্যও সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর