Dhaka Mail Logo

আন্তর্জাতিক

লালকৃষ্ণ আদভানিকে ‘ভারতরত্ন’ দেওয়ার ঘোষণা মোদির

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম

ভারতের আলোচিত বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানিকে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক ‘ভারতরত্ন’ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

নরেন্দ্র মোদি লিখেছেন, আদভানিকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হবে। এই সম্মান প্রদানের কথা জানাতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আদভানির সঙ্গে কথাও বলেছি। এই সম্মানে ভূষিত হওয়ার জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি।

আরও পড়ুন: ভারতীয়রা ইসরায়েলের পক্ষে: নেতানিয়াহুকে মোদি

মোদি আরও লিখেছেন, তাকে (লালকৃষ্ণ আদভানি) ভারতরত্ন পদক দেওয়া আমার জন্য খুবই আবেগময় মুহূর্ত। আদভানির সঙ্গে দুটি ছবিও তিনি ট্যাগ করেছেন পোস্টে।

মোদি বলেন, ভারতীয় জনতা পার্টির ৯৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ আদভানির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, তিনি আমাদের সময়ের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন। ভারতের উন্নয়নে তার অবদান স্মরণীয়। তার এমন একটি জীবন যিনি তৃণমূলে কাজ করা থেকে শুরু করে দেশের উপ-প্রধানমন্ত্রী হিসেবে জাতির সেবা করেছেন।

ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, তিন দশক আগে রামমন্দির আন্দোলনের সময়ে সঙ্ঘ পরিবারের ‘মুখ’ ছিলেন আদভানি। তার রামরথ যাত্রায় ভর করেই হিন্দি বলয়ে উত্থান হয়েছিল বিজেপির। ভারতে প্রথম রামরথ ছুটিয়েছিলেন এই আদভানি।

আরও পড়ুন: মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য, মালদ্বীপ-ভারত উত্তেজনা

কিছু দিন আগে সেই রামমন্দিরের উদ্বোধন করা হয়েছে অযোধ্যায়। আদভানির বয়স এখন ৯৭। শারীরিক অসুস্থতার কারণে রামমন্দির উদ্বোধনে যাননি তিনি।

৩২ বছর আগে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন আদভানি। ২০২০ সালে তাকেসহ অন্যদের খালাস দেয় আদালত।

একে