images

হেলথ

হামে শিশু হাসপাতালে ৩৯ মৃত্যু, নতুন ভর্তি ২০

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন ২০২৬, ০১:৫৩ পিএম

হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামজনিত জটিলতায় মোট ৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালটিতে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করা হায়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে মোট ১০৭ জন শিশু হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে। শিশু হাসপাতালে হামে আক্রান্ত এ পর্যন্ত ১ হাজার ৩৯ শিশু চিকিৎসা নিয়েছেন।

হামজনিত জটিলতায় জুন মাসের এই চার দিনে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৭৪ জন শিশু। এছাড়া মে মাসে ৪৯৯ জন, এপ্রিল মাসে ৩২৮ ও মার্চ মাসে ১৩০ জন রোগী শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।

হামে ছয় থেকে ৯ মাস বয়সী সবচেয়ে বেশি শিশু হাসপাতালটিতে ভর্তি ছিলেন, এই সংখ্যা ৩৫৬ জন। এছাড়া ৯ মাস থেকে দুই বছর বয়সী ভর্তি ছিলেন ৩০১ জন। সবচেয়ে কম ভর্তি ছিল পাঁচ বয়সী শিশু, এই সংখ্যা ৭১ জন।

জানা গেছে, হাসপাতালটিতে হামে আক্রান্ত ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা জেলার। এই জেলার ভর্তি শিশু সংখ্যা ৩৮১ জন। এরপর রয়েছে গাজীপুর জেলার ৫২ জন শিশু। তারপর রয়েছে ভোলা জেলার ৪২ জন শিশু।

এসএইচ/এএস