বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

আদ্-দ্বীনের অবহেলায় ৬ শিশু মারা গেছে, কোনো ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১২:০২ পিএম

শেয়ার করুন:

সাখাওয়াত হোসেন বকুল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

ঢাকার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের অবহেলায় ৬ শিশু মারা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


বিজ্ঞাপন


স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল আইন অনুযায়ী রিপোর্টের উপর ভিত্তি করে আদ্-দ্বীন হাসপাতালে বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ একটি সুবিধা নিতে পারে আইনে।

তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালে ঘটনাটি মর্মান্তিক একটি ইস্যু এবং সবাই জানে। জজরা আবেগ তাড়িত বিচার করবেন না। এটাও বাস্তবতা পুরোপুরি অবহেলার কারণে ৬টা শিশু মারা গেছে।

সাখাওয়াত হোসেন বলেন, রাজউকের রিপোর্ট অনুযায়ী, অনুমোদিত ভবন। একটি মামলা হয়েছে, আমার মনে হয় না; আদ্-দ্বীন হাসপাতাল কোনো সুবিধা নিতে পারবে বা ছাড় পাবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাপানের গবেষকদের সহায়তায় ছয়টি ইউনিয়নে ২ কোটি টাকা করে ব্যয়ে মেডিকেল কিট বক্স নির্মাণ করা হবে। নিজ অর্থায়নে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটি নির্মাণ করা হবে। অ্যাপস থাকবে, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষাসহ সবধরনের চিকিৎসা সেবার সুযোগ সুবিধা থাকবে।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, মিডওয়াইফারি ও স্বাস্থ্যকর্মী দিয়ে ঘরে ঘরে ছেলে-মেয়েদের হেলথ স্ক্রিনিং করা হবে। যার যার অসুবিধা আছে তা অ্যাপসে নেওয়া হবে এবং সেখান থেকে সেবা নিতে পারবেন। পাইলট প্রকল্প এটি সফল হলে একযোগে সারাদেশে প্রতিষ্ঠিত করা হবে।

ডেঙ্গু ও হাম প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় একযোগে কাজ করা হবে এবং প্রত্যেক উপজেলায় টিম থাকবে। দুটি বিষয় একসঙ্গে সামাল দিতে হচ্ছে, একদিকে হাম অন্যদিকে ডেঙ্গু। দুটি মোকাবিলা করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছি। হাম মোকাবিলায় একটি মোবাইল হাসপাতাল করা হয়েছে এবং প্রয়োজনে আরও পাঁচটি মোবাইল হাসপাতালে করা হবে।

তিনি বলেন, আগামী ১৫ আগস্ট ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোদমে চিকিৎসা কার্যক্রম শুরু হবে এই হাসপাতালে।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর