Dhaka Mail Logo

বিনোদন

ডেঙ্গুতে আক্রান্ত সালমান, বিগ বসের সঞ্চালনায় করণ

বিনোদন ডেস্ক

২২ অক্টোবর ২০২২, ১০:৩৯ এএম

ডেঙ্গুতে আক্রান্ত সালমান খান। চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। এই মুহূর্তে কোনো শুটিংয়ে অংশ নিলে শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেকারণে, সব ধরনের শুটিংয়ের কাজ বন্ধ রেখেছেন। এমনকি ‘বিগ বস-১৬’র উপস্থাপনাও করতে পারবেন না তিনি। তার বদলে এই শো উপস্থাপনা করবে করণ জোহর।

সালমানের জন্য যারা বিগ বস দেখেন, তাদের জন্য এটি খারাপ খবর বটে। তবে আশার কথা হলো, সুস্থ হলেই ফের বিগ বসের উপস্থাপনায় দেখা তাকে। খবর ভারতীয় গণমাধ্যমের।

অক্টোবরের প্রথম দিন থেকে ‘বিগ বস-১৬’ শুরু হয়েছে। টেলিভিশন ও ওটিটি— দুই মাধ্যমেই দেখা যাচ্ছে এটি। প্রায় বছর দশেক ধরে এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সালমান খান।

এই মৌসুমে ফাইনাল ১৪ জন প্রতিযোগী বিগ বসের বাড়িতে প্রবেশ করে ফেলেছেন এবং প্রথম পর্ব শুরুও হয়ে গেছে। প্রতিযোগীদের তালিকায় রয়েছেন অঙ্কিতা লোখান্ডে, দিশা পরমার, সাইনি আহুজা, মুনাওয়ার ফারুকি, সাইশা শিন্ডে, অঞ্জলি অরোরা, কণিকা মান, প্রাচী দেসাই ও ভিভিয়ান সেনা প্রমুখ।

/আরএসও