রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান

অভিনয়ের পাশাপাশি বলিউড তারকা সালমান খান সম্পৃক্ত রয়েছেন ব্যবসার সঙ্গে। ‘বিং হিউম্যান’ নামে তার একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে। সম্প্রতি বাংলাদেশেও ব্র্যান্ডটির একটি শাখা খুলছেন তিনি। খবরটি এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই দিয়েছেন। জানিয়েছেন, রাজধানীর বনানীতে একটি আউটলেট করতে যাচ্ছেন তিনি।

‘বিং হিউম্যান’ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় সালমান বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে। সেটি হচ্ছে বিং হিউম্যান ক্লোথিং ঢাকায় চালু হতে যাচ্ছে।

এ সময় সালমান জানান, বনানীর ১০/এ সড়কের এইচ ব্লকের ৮ নাম্বার বাড়িতে পণ্যের পসরা সাজাবে তার প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর একটা ৩০মিনিটে যাত্রা শুরু করতে যাচ্ছে আউটলেটটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সালমানের ভাই ও বলিউড তারকা সোহেল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রি৷ আরও থাকবেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও।

সালমানের এই প্রতিষ্ঠানটির পথচলা শুরু ২০১২ সালে। মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে এটি। এখান থেকে আয়কৃত অর্থের লভ্যাংশের একটি অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে।

বিশ্বের ১৫ টি দেশের সালমানের এই প্রতিষ্ঠানের ৫০টির মতো আউটলেট রয়েছে। বাংলাদেশে এর স্বত্তাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর