বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত চিত্রনায়ক ওমর সানি। সামসাময়িক হেন বিষয় নেই তিনি মত প্রকাশ করেন না। এবার কথা বললেন অনন্ত জলিলকে নিয়ে চলমান ইস্যুতে। সম্প্রতি অনন্তর বিপুল অংকের দেনার বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন সানি।
গতকাল রোববার নিজের ফেসবুকে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে প্রকাশিত ওই ভিডিওতে ওমর সানি বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’
তিনি আরও বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তার ওপর আমার আত্মবিশ্বাস আছে। এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই। আমার মনে হয়, তিনি বিষয়টি খুব সংক্ষেপেই সমাধান করে ফেলবেন।’
অনন্ত জলিলকে উদ্দেশ্য করে সানি বলেন, ‘হয়তো যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’
এ সময় নিজের বিষয়েও কথা বলেন সানি। তার রেস্টুরেন্ট ব্যবসা ও ব্যস্ততার ফিরিস্তি দেন। হেমায়েতপুরে নিজের রেস্টুরেন্টে যাওয়ার পথে প্রায়ই অনন্ত জলিলের গার্মেন্টসের পাশ দিয়ে যাতায়াত করেন বলেও জানান এই অভিনেতা।
আরআর