অভিনয়ে গড়পড়তা হলেও নিজের প্রযোজনায় বেশ কিছু সিনেমা করেছেন ব্যবসায়ী অনন্ত জলিল। নায়ক হিসেবে দেখা গেছে অন্যের প্রযোজিত ছবিতেও। নতুন খবর হচ্ছে সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রাজধানীর সাভারে অনন্ত জলিলের ফ্যাক্টরিতে একসময় প্রায় ১২ হাজার কর্মী কাজ করতেন, বর্তমানে সে সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৪ হাজারে। তাঁর গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। ব্যবসার সংকট কাটাতেই সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
ব্যবসার অবস্থা নিয়ে অনন্ত জলিল জানান, অভিনয় নিয়ে এখন কোনো ভাবনাই নেই। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না।

জলিল বলেন, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকেই ফোকাস করি। এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরো কঠিন অবস্থায় পড়ে যাব।’
অভিনেতা সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ ছবি দুটি শুটিং পর্যায়ে ছিল।
ইএইচ/

