Dhaka Mail Logo

বিনোদন

প্রত্যাশা পূরণ করতে পারছে না ‘রামায়ণ’, আয় কমল দ্বিতীয় দিনেও

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

ওপেনিংয়ে নির্মাতাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি রণবীর কাপুর অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’। মুক্তির দ্বিতীয় দিনেও কমল আয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুক্তির দ্বিতীয় দিনে ভারতে ৪৮.৩৫ কোটি রুপি আয় করেছে ‘রামায়ণ’। অন্যদিকে প্রথম দিন ভারত থেকে ছবিটি তুলেছিল ৬৪.৮৫ কোটি রুপি। সেইসঙ্গে ভেঙেছিল ‘পাঠান’, রণবীরের ‘অ্যানিমেল’ ও ‘দৃশ্যম ২’-এর প্রথম দিনের আয়ের রেকর্ড।

প্রথম দুই দিন মিলিয়ে ভারত থেকে এখন পর্যন্ত ‘রামায়ণ’-এর মোট আয় ১১৩.২০ কোটি রুপি। যদিও বিদেশি বাজারের আয় যোগ করলে পরিমাণ বাড়বে। প্রথম দিনে  মোট আয় গিয়ে দাঁড়াবে ১৫৫ কোটি রুপি। যার সঙ্গে দ্বিতীয় দিনের হিসাব যোগ করলে ২০০ কোটির ঘরে ঢূকবে সিনেমাটি। 

যদিও ‘রামায়ণ’-এর এই আয় নিয়েও সন্তুষ্ট সিনে বিশ্লেষকরা। কেননা তারা মনে করছেন সাধারণ দিবসে মুক্তি পেয়েছে রামায়ণ। এখনও কোনো জাতীয় কপালে জোটেনি। তবে সামনে দিপাবলী উৎসব। ভারতজুড়ে তখন ছুটির আমেজ থাকবে। সে সময় আয়ের গ্রাফ আরও ঊর্ধ্বগামী হতে পারে বলে মনে করা হচ্ছে।  

‘রামায়ণ’-নির্মাণ করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এতে সীতা হয়েছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। রাবণরূপে দেখা গেছে কেজিএফ খ্যাত যশকে। হনুমান হয়েছেন সানি দেওল, সূর্পনখার চরিত্রে রয়েছন রকুলপ্রীত সিং, এবং ববি দেওল ও বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা গেছে।

আরআর