শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘রামায়ণ’-এর বিশাল ওপেনিং, দাপট দেখিয়েও প্রভাসের কাছে ধরাশয়ী রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

‘রামায়ণ’-এর বিশাল ওপেনিং, দাপট দেখিয়েও প্রভাসের কাছে ধরাশয়ী রণবীর

বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর মুক্তি রণবীর ভক্তদের কাছে উৎসবের কারণ হয়ে দাঁড়িয়েছিল গতকাল ৫ নভেম্বর। বিভিন্ন ভাষায় মোট ২৫ হাজার দুই শটি শোয়ে চলতি বছর মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং করেছে। তবুও রণবীর ধরাশয়ী প্রভাসের ‘আদিপুরুষে’র কাছে। ভাঙতে পারেননি রণবীর কাপুরের ‘ধুরন্ধর ২’-এর প্রথম দিনের আয়ের রেকর্ডও। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

বক্স অফিস ট্র্যাকিং পোর্টাল স্যাকনিকের তথ্য অনুযায়ী, পয়লা দিন বক্স অফিস থেকে ‘রামায়ণ’ তুলেছে ৬৪.৮৫ কোটি রুপি। এরমধ্যে ২০,৬৭৮টি হিন্দি শো থেকে আয়ের পরিমাণ ৪৭.৫০ কোটি। ছবির কন্নড় সংস্করণ চলেছে ১,১৯৭টি শোয়ে। অন্যদিকে ১,৭৭৬টি শো চলেছে তেলুগু ভাষায় এবং মালয়ালি শো ছিল ৫৫৭টি। যেখান থেকে ব্যবসা হয়েছে যথাক্রমে ৭.২৫, ২.৬০ ও ১.৫০ কোটি রুপি।

ramayan_20261024_132714130

২০২৩ সালে একই প্রেক্ষাপটে নির্মিত দক্ষিণী তারকা প্রভাসের ‘আদিপুরুষে’র প্রথম দিনের আয় ছিল ৮৬.৭৫ কোটি। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও ওপেনিংয়ে দাপট দেখিয়েছিল। যার ফলে শুধু রণবীর না, চলতি বছর নির্মিত অনেক তারকার ছবিই টপকে যেতে পারেনি। তবে এখন পর্যন্ত প্রথম দিনের আয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’। মোট কামিয়েছিল ১০২ কোটি। পেইড প্রিভিউসহ বিশ্বব্যাপী রণবীর সিংয়ের ছবির আয় ছিল ২৩৬.৬৩ কোটি। যদিও ‘রামায়ণ’-এর বিদেশি বাজারের আয়ের পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি। হলে আরও ২০ থেকে ৪০ কোটি বাড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

তবে জাতীয় দিবসের বাইরে মুক্তিপ্রাপ্ত ‘রামায়ণ’-এর এই আয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। কেননা সামনে দিপাবলী উৎসব। ভারতজুড়ে তখন ছুটির আমেজ থাকবে। সে সময় আয়ের গ্রাফ আরও ঊর্ধ্বগামী হতে পারে বলে মনে করা হচ্ছে।  

RAMAYANA

এদিকে ৪০০০ কোটি বাজেটের ‘রামায়ণ’-এর দাপটে মুক্তির অপেক্ষায় থাকা অন্য ছবিগুলো যেন ভুগছে অস্তিত্ব সংকটে। এরইমধ্যে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে শৌভিক দে পরিচালিত মুক্তিপ্রতীক্ষিত ‘দ্য ক্যালকাটা ফাইল্‌স’। সেন্সর সংক্রান্ত জটিলতাকে কারণ হিসেবে দাঁড় করালেও অনেকের ধারণা ‘রামায়ণ’-এর ভীতিই আসল কারণ। কপাল পোড়ার সম্ভাবনা ‘সাধক বামাক্ষ্যাপা’ নামে আরও একটি বাংলা ছবির। টিজার দিয়ে নেটিজেনদের মাঝে আগ্রহ তৈরি করলেও সায়ন্তন ঘোষালের ছবি রণবীরের দাপটে হল না পাওয়ার জ্বরে ভুগছে। এছাড়া পশ্চিমবঙ্গে ‘রামায়ণ’-কে করমুক্ত ঘোষণা করায় দর্শক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। 

‘রামায়ণ’-নির্মাণ করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এতে সীতা হয়েছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। রাবণরূপে দেখা গেছে কেজিএফ খ্যাত যশকে। হনুমান হয়েছেন সানি দেওল, সূর্পনখার চরিত্রে রয়েছন রকুলপ্রীত সিং, এবং ববি দেওল ও বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা গেছে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর