বিনোদন ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের বিরোধী দলগুলো দিল্লির সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা শুরু করেছে। পাশাপাশি ককরোচ জনতা পার্টিও তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
গতকাল এক সংবাদ সম্মেলনে ককরোচ নেতারা বলেন, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি সরকার। দেশের নাগরিকদের সঙ্গেই যুদ্ধে জড়াচ্ছে তারা। পুলিশি ধরপাকড় সত্ত্বেও রাস্তা না-ছাড়র বার্তাও দিয়েছেন সিজেপি নেতৃত্ব।
এদিকে নির্বাচন কমিশনারের পদত্যাদের দাবিতে রাজপথে ককরোচদের আন্দোলনকে গণতন্ত্রের হত্যা বলে কটাক্ষ করেছেন বলিউড অভিনেতা রণবীর শোরে। সম্প্রতি সৌরভ রাঙ্কার সংবাদ সম্মেলনের ভিডিওটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘সংসদে এবং নির্বাচনে নিজেদের শক্তি দেখান, রাস্তায় নয়। আর যদি সেটাও ভরসাস্থল না হয়, তাহলে আদালতের দ্বারস্থ হন। এটাই গণতান্ত্রিক পদ্ধতি। রাস্তাঘাট দখল করে সাধারণ মানুষের অসুবিধা করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থাকে অচল করে রাখাটা প্রকৃত অর্থে গণতন্ত্রের হত্যা।’
গত এক সপ্তাহ ধরে, দিল্লিতে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার সময় রাহুল গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতাদের বেশ কয়েকবার আটক করা হয়েছে। এছাড়া গত ১০ সেপ্টেম্বর সিজেপি নেতাসহ প্রায় ৭ হাজারের বেশি আন্দোলনকারীদের আটক করে দিল্লি পুলিশ। এছাড়াও দিল্লি, কেরালা, কলকাতার সাবেক মুখ্যমন্ত্রীদেরও আটক করা হয়েছিল। এ প্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট শুনানির আবেদন করা হয়। শুনানি শেষে বিশেষ নির্দেশনায় আদালত জানিয়েছে, আন্দোলনকারীদের আর আটক করা হবে না এবং গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার কথা বলা হয়েছে।
ইএইচ/