রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি, ফের ককরোচদের কটাক্ষ কঙ্গনার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি, ফের ককরোচদের কটাক্ষ কঙ্গনার

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তল রাজধানী নয়াদিল্লি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টি (সিজেপি) বিক্ষোভের ডাক দিয়েছিল। তবে গত শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হওয়ার আগে দিল্লি পুলিশের নজিরবিহীন সাঁড়াশি অভিযানে চার প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ প্রায় ৭ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই ঘটনার পরে অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত সিজেপি নেতৃত্বকে ‘দেশবিরোধী শক্তি’ বলে কটাক্ষ করেছেন। লখনউ হয়ে অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে। দেখুন কীভাবে মানুষ এখন এই দেশবিরোধী শক্তিগুলোকে উন্মোচন করছে। শুধু পুলিশ নয়, সাধারণ মানুষও এখন তাদের ধরে জবাব চাইবে।’ তিনি আরও জানান, দেশ রক্ষায় কাজ চলছে, তবে সাধারণ নাগরিকদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয় সেদিকেও নজর রাখা উচিত।

মূলত ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়ম ও ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে সিজেপি। স্বচ্ছতার দাবিতে গত শনিবার দিল্লি ও এর আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ আন্দোলনে নামেন। পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে প্রায় ৪১ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। 

শনিবার যন্তর মন্তরে জমায়েত হতে না পেরে আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা ও ধ্রুব রাঠিকে আটকের ২৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। 

শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। আর অভিজিৎ, সৌরভ এবং আশুতোষকে বিমানের ভিতর থেকে আটক করে দিল্লির পুলিশ। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর