বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম
ভারতের তেলেঙ্গানা রাজ্যের মানচেরিয়াল শহরের অশোক রোডে পারিবারিক কলহের জেরে এক ইউটিউবারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম বৈদ্য মোহন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।
পুলিশ জানিয়েছে, স্ত্রীর চরিত্র নিয়ে মোহন প্রায় তাঁকে সন্দেহ করতেন এবং হেনস্তা করতেন। এই নিয়ে সোমবার রাতেও দম্পতির মধ্যে কথা কাটাকাটি হয়।
মঙ্গলবার ভোর চারটার দিকে মোহন যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন তাঁর স্ত্রী যমুনা একটি ভারী পাথর দিয়ে মোহনের মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
সকালে প্রতিবেশীরা রক্তমাখা অবস্থায় মোহনের মরদেহ দেখতে পান। এরপর তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অপরাধের আলামত সংগ্রহ করে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এই ঘটনায় পুলিশ ঘাতক স্ত্রী যমুনার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
ইএইচ/