শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গায়িকাকে গুলি করে হত্যা, খবরটি ভুয়া বলছে প্রশাসন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

গায়িকাকে গুলি করে হত্যা, খবরটি ভুয়া বলছে প্রশাসন

সম্প্রতি সামাজিক মাধ্যমে পাকিস্তানের লোকসংগীত শিল্পী মায়ী সুভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যার খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে দেশটির প্রশাসন। তদন্তে নামলে পুলিশ জানতে পারে গায়িকার হত্যাকাণ্ডের খবরটি গুজব।

গত বুধবার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পেজ থেকে দাবি করা হয় মায়ীকে পাকিস্তানের বেলুচিস্তানের ডেরা বুগতি জেলায় গুলি করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যম হত্যাকাণ্ডের খবরটি ব্যাপকভাবে প্রচার করে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হলে  বৃহস্পতিবার পাকিস্তানের দক্ষিণ ডেরা বুগটির ডেপুটি কমিশনার কার্যালয় এক বিবৃতি জানায়, মায়ী সুভাইয়ের হত্যাকাণ্ডের বিষয়ে ছড়িয়ে পড়া খবরগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। 

পুলিশের বরতা দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জানায়, প্রশাসন অনুসন্ধানে জানতে পেরেছে লোকসংগীতশিল্পী মায়ী বহু বছর আগেই মারা গেছেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর