বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
সম্প্রতি নতুন বাড়ি কিনলেন বলিউড অক্ষয় খন্নার। মুম্বাইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য।
সম্পত্তি সংক্রান্ত নথি অনুযায়ী, দক্ষিণ মুম্বাবইয়ের মালাবার হিল রোডের ৩০ লিটল গিব্সের আবাসনে অক্ষয়ের নতুন ফ্ল্যাটটির কার্পেট এরিয়া প্রায় ২,৩৪১ বর্গফুট। তার সঙ্গে রয়েছে প্রায় ১৭৫ বর্গফুটের একটি বারান্দা। বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পাকিং।
জানা গেছে, চলতি মাসেই সম্পত্তির নিবন্ধন হয়েছে। নথি অনুযায়ী, সম্পত্তি হস্তান্তর স্ট্যাম্প বাবদ প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।

মালাবার হিল বসবাস করেন বলিউডের একাধিক তারকা। এরমধ্যে জুহি চাওলা ও জয় মেহতা, সানি দেওল, ঐশ্বরিয়া রাই বচ্চন-অভিষেক বচ্চনের মতো তারকারা। এবার তাদের প্রতিবেশী হচ্ছেন প্রয়াত অভিনেতা বিনোদ খন্নার ছেলে অক্ষয় খান্না।
‘বিজনেস টুডে’-এর প্রতিবেদন অনুযায়ী, অক্ষয়ের গ্যারেজে রয়েছে একাধিক দামি গাড়ি। এর মধ্যে প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকার একটি মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, ৭২ লাখ ৩৫ হাজার টাকার একটি বিএমডব্লিউ ৫ সিরিজ এবং ৩৩ লাখ ৬৫ হাজার থেকে ৪৮ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি টয়োটা ফরচুনার রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করছেন অক্ষয়। অভিনেতাকে সবশেষে বড় পর্দায় দেখা গেছে, ‘ধুরান্ধর ২’ সিনেমায়। তাঁর অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমাটি বিশ্বব্যাপী ১ হাজার ৩০৭ কোটি ৩৫ লাখ টাকার ব্যবসা করেছে। আর শুধুমাত্র ভারতেই এই স্পাই থ্রিলারটি আয় করেছে ৮৪০ কোটি ২০ লাখ টাকা। এর ঠিক তিন মাস পর গত ১৯ মার্চ মুক্তি পায় এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বক্স অফিসে ঝড় তুলে এই সিনেমাটি ৫ লাখ ২৭ হাজার ৯১১টি শো থেকে ভারতে ১ হাজার ১৪৯ কোটি টাকা এবং বিশ্বজুড়ে ১ হাজার ৮১৩ কোটি ৩৯ লাখ টাকা আয় করে।
ইএইচ/