শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পরপর ১৭টি চড়, আমিরের গাল ফুলে গিয়েছিল অক্ষয়ের থাপ্পড়ে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

পরপর ১৭টি চড়, আমিরের গাল ফুলে গিয়েছিল অক্ষয়ের থাপ্পড়ে 

বলিউডের অন্য তারকাদের চেয়ে আলাদা আমির খান। জনপ্রিয়তার উচ্চতাও আকাশচুম্বী। সেই আমিরকে কষে চড় বসিয়েছিলেন অক্ষয় খান্না। একটি নয়, দুটি নয়। পরপর ১৭টি। গাল ফুলে লাল হয়ে গিয়েছিল মিস্টার পারফেকশনিস্টের।

এতে ভাবার কারণ নেই আমির-অক্ষয়ের মধ্যে কোনো শত্রুতা ছিল। মূলত শুটিং সেটে পরিচালকের নির্দেশে আমিরকে চড় কষেছিলেন অক্ষয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বলিউডের কালজয়ী সিনেমা ‘দিল চাহতা হ্যায়’-এর সেটের ঘটনা। ছবির আড়াই দশক পূর্তি উপলক্ষে গোপন তথ্যটি ফাঁস করেছেন নির্মাতা ফারহান খান ও আমির খান। জানিয়েছেন, ছবির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যধারণের সময়কার ঘটনা এটি। 

ফারহান জানান, নিখুঁত অভিব্যক্তি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন আমির। সে কারণেই সজোরে চড় কষাতে বলেছিলেন অক্ষয়কে। ফারহানেরও নির্দেশ ছিল ডায়লগ শেষ হওয়ার আগেই আমিরকে চড় মারতে। তাই করেছিলেন অক্ষয়। 

একে একে ১৭টি চড় খেয়ে দৃশ্যটিতে প্রয়োজনীয় অভিব্যক্তি ফুটিয়ে তোলার মানসিকতায় চলে যান আমির। তিনি বারবার রিটেকের জন্য অক্ষয়কে চড় মারতে বলেন। এতে শুটিং শেষ হতে হতে আমিরের মুখের একপাশ লাল হয়ে ফুলে যায়।

২০০১ সালে মুক্তি পায় ফারহান ‘দিল চাহতা হ্যায়’। ২৫ বছরেও ছবিটির আবেদন আগের মতোই। আড়াই দশক পূর্তি উদযাপনে এক হয়েছিলেন শিল্পী-নির্মাতা। সেখানেই উঠে আসে চড়ের কথা। 

আরআর 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর